শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দুই সপ্তাহের জামিন পেলেন ইমরান খান

দুই সপ্তাহের জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

স্বস্তি পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই প্রধান ইমরান খানকে দু সপ্তাহের জামিন মঞ্জুর করল ইসলামাবাদ হাইকোর্ট।

 

দীর্ঘ প্রশ্ন ও জবাবের পর আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকেকে দু সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।

 

শুক্রবার (১২ মে) হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আদালত পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

 

এর আগে, শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়। তবে আদালত কক্ষে ইমরানের পক্ষে স্লোগান শুরু হতেই নামাজের বিরতি দিয়ে বেরিয়ে যান বিচারপতিরা।

 

স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে শুনানি ফের শুরু হয়।

 

একদিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারেই শুক্রবার হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

 

কড়া নিরাপত্তার মোড়কে ইসলামাবাদ হাইকোর্টে শুক্রবার পৌঁছন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পৌঁছনোর পর তাঁকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর অসংখ্য অনুগামী।

 

গত মঙ্গলবার ইসলামাবাদ আদালতের বাইরে থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে পাকিস্তান ইমরান সমর্থকদের বিদ্রোহের আগুনে জ্বলছে। বিদ্রোহের কারণে পাকিস্তান জুড়ে বন্ধ রাখতে হয় ইন্টারনেট পরিষেবা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com