বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
গাঁজা পাওয়ার ঘটনায় বরিশালে ৪ কারারক্ষী বরখাস্ত

গাঁজা পাওয়ার ঘটনায় বরিশালে ৪ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল কেন্দ্রীয় কারাগারের ৪ নবীন কারারক্ষীর কাছ থেকে অর্ধ কেজি গাঁজা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত ৪ কারারক্ষীকেই সাময়িকভাবে বরখাস্ত করার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কারা সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারী আইনে মামলা দায়ের করার কথাও বলেন তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে গত ২৩ মার্চ কারা কম্পাউন্ডের ব্যারাকে মো. শামীম নামে এক কারারক্ষীর বিছানার নীচ থেকে অর্ধ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোয়েন্দা তদন্তে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা উদ্ধারের ঘটনায় ৪ নবীন কারারক্ষীর সম্পৃক্ততা পায় কর্তৃপক্ষ। এ ঘটনায় পরদিন ২৪ মার্চ অভিযুক্ত ৪ নবীন কারারক্ষী মো. শামীম, মো. রাজু, মো. রাজিব ও মো. সোহেলকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারী আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কারা সুপার শহীদুল ইসলাম।

এদিকে, গাঁজা উদ্ধারের ঘটনায় ৪ কারারক্ষী সাময়িক বরখাস্ত হওয়ার পর মাদক সংশ্লিষ্ট অন্যান্য কারারক্ষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন নির্ভরযোগ্য কারা সূত্র।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com