শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৫ হজযাত্রী

প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৫ হজযাত্রী

এস এম কামাল:

চারশর বেশি যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ৪১৫ জন হজযাত্রীকে নিয়ে রোববার ভোর ৩টা ২০ মিনিটে ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি জেদ্দায় পৌঁছাবে সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায়।

এরপরে সকাল ৭টায় আরও একটি ডেডিকেটেড হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। সকাল সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ এবং রাত ১০টা ৫০ মিনিটে বিমানের আরো তিনটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান অতিথি হয়ে এসেছিলেন সেখানে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com