শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জিম্বাবুয়েতে প্লেন দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

জিম্বাবুয়েতে প্লেন দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ   জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া ও তার ছেলে রয়েছেন। বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে গত (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের একটি হীরার খনির কাছে বিধ্বস্ত হয়। খবর পিটিআইয়ের।জিম্বাবুয়ে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক এলিজা চিঙ্গোশো জানান, বিধ্বস্ত বিমানটি জিম্বাবুয়ের রিওজিম লিমিটেডের। মুরোওয়া হীরক খনির কাছে আছড়ে পড়ে। খনিটি দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়েতে অবস্থিত।জানা গেছে, হরপাল রনধাওয়া রিওজিমের মালিক। কয়লা উৎপাদনের পাশাপাশি, সোনা ও তামা পরিশোধন করে থাকে প্রতিষ্ঠানটি। ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতাও ছিলেন হরপাল।এ ধুনকুবের ও তার ছেলে রিওজিমের ব্যক্তিগত মালকানাধীন সিঙ্গেল ইঞ্জিনের ‘সেসনা ২০৬’ মডেলের প্লেনে হারারে থেকে মুরোওয়া হীরা খনিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাইলটসহ সবাই নিহত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com