মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোটে পরকীয়ার জের ধরে প্রবাসী স্বামী দেশে ফেরার ১৫ দিন পরই তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলী গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ১০ বছর আগে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল- তাসলিমা দম্পতির ৯ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে. গত ১৫ দিন আগে সাইফুল দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সঙ্গে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে বলে দাবি করেন। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। বুধবার ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্বামী সাইফুলসহ পরিবারের লোকজন এসে তাকে সিলিং থেকে নামায়। নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com