রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে আটক

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে আটক

আতাউর রহমান তুহিন,কয়রা খুলনা প্রতিনিধি: নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের কোবাদক স্টেশনের আওতাধীন সাপখালি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় মাছ ধরার ২টি নৌকা জব্দ করা হয়।আটক জেলেরা হলেন- কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের গোলাম হোসেন গাজীর ছেলে বায়জিদ হোসেন (২৬), আজিজুল মোড়লের ছেলে তাইজুল ইসলাম (১৯), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুল মজীদ গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও জামাল হোসেন (২৫)।কোবাদক স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের খাল সাপখালিতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করা হয়েছে। বন আইনে মামলা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com