শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
বাংলাদেশের দুটি প্রকল্পে ৫৬০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের দুটি প্রকল্পে ৫৬০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের দুটি প্রকল্পে বিশ্বব্যাংক ৫৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে।
ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থাটি মোট অর্থের মধ্যে ৪৫০ মিলিয়ন ডলার দেবে ইস্টার্ন রিজিয়ন প্রজেক্টের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক উন্নয়নে এবং ১১০ মিলিয়ন ডলার দেবে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টে (এসইপি)।
বিশ্বব্যাংকের রেয়াতি ঋণদান সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েন (আইডিএ) থেকে এই ঋণ দেয়া হবে।
আজ এখানে প্রাপ্ত বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার ট্রান্সমিশন প্রজেক্টের উন্নয়নে আইডিএ ৪ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের শর্তে এই ঋণ দিচ্ছে। এসইপি বিনা সুদে আইডিএ থেকে ঋণ পাবে এবং এ জন্য সার্ভিস চার্জ ধরা হবে শূন্য দশমিক ৭৫ শতাংশ। এই ঋণ ৩৮ বছরে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনহান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন প্রকল্পে দেয়া ৪৫০ মিলিয়ন ডলার অর্থে পূর্বাঞ্চলীয় বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী এবং বৃহত্তর চট্টগ্রামের অংশে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
এতে ২ লাখ ৭৫ বাসা-বাড়িতে বিদ্যুৎ সংযোগ এবং ১৬ হাজার কৃষি কাজের গ্রাহকের মাঝে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
প্রকল্প ১৩টি নতুন সাব-স্টেশন ও সংস্কারের মাধ্যমে গ্রিড নেটওয়ার্ক আরো সম্প্রসারণ করা হবে। এই কার্যক্রমের আওতায় ২৯০ কিলোমিটার নতুন বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ এবং ১৫৭ কিলোমিটার বর্তমান লাইন সংস্কার করা হবে।
বাংলাদেশের বিশ্বব্যাংকের এ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর জাহিদ হুসেইন বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির বাধা কাটিয়ে উঠতে এই ঋণ সরবরাহ করা হচ্ছে।

– বাসস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com