শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
বিএনপি হামলা করলে পাল্টা হামলা হবে: কাদের

বিএনপি হামলা করলে পাল্টা হামলা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিশোধ নেবে প্রতিরোধ করে। এর অর্থ তারা সহিংসতায় যাবে। একাত্তরের চেতনা ধারণ করে না দলটি। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ ‘৭৫ এ নিয়েছে তারা।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানী সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিশোধ নেয়ার বিএনপির যে লক্ষ্যে এর শেষ কোথায়? তা আমাদের বোধগম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোই কি তাদের শেষ লক্ষ্য? সেটাই জানতে চাই আমরা।

 

২৮ অক্টোবর ঘিরে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা শান্তি সমাবেশ করব। বিএনপিও সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে। আওয়ামী লীগ বিএনপির কোনও সমাবেশে হামলা করেনি। যদি দলটির নেতাকর্মীরা গায়ে পড়ে আক্রমণ করতে আসেন, আমাদের কর্মীরা কী শান্ত থাকবে? তারা বসে থাকবে না, পাল্টা হামলা অবশ্যই করবে।

 

মন্ত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা দেশ চালাচ্ছি, উসকানি দেব কেন? আজকের উন্নয়ন তারা স্বপ্নেও দেখেনি। তাদের সমালোচনার জবাব আমরা কাজ দিয়ে দিচ্ছি।

 

বুধবার (২৫ অক্টোবর) রাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাঁসের সঙ্গে আওয়ামী লীগ নেতার (ভূমিমন্ত্রী) নৈশভোজের বিষয়ে কাদের বলেন, এ নিয়ে কিছুই জানি না আমরা। এটা আনঅফিসিয়াল অর্থাৎঅনানুষ্ঠানিক। উনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

 

তিনি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ হচ্ছে কিনা বিদেশিরা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। এখানে চাপ আসবে কেন? প্রধানমন্ত্রী ও তার কন্যার সঙ্গে যখন দুইবার আমেরিকার প্রেসিডেন্ট সেলফি তোলেন, তখন ভেতরে ভেতরে কোন কথা হয়েছে। আমি সেটাই বুঝাতে চেয়েছি। এটা সুসম্পর্কের লক্ষণ।

 

সেতুমন্ত্রী বলেন, পরিবহনের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন, ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে। ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতেঙ্গা প্রান্তে। আনোয়ারা ইপিজেডের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

 

পরে ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com