বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

আদালত প্রতিবেদক:  চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই সিএনজি অটোরিকশা আরোহী বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, বাসটি খাগড়াছড়ি থেকে ছেড়ে এসে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিটি যাচ্ছিল নাজিরহাটের দিকে। এ সময় হাটহাজারীর চারিয়া এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে -মুচড়ে যায় সিএনজিটি। এতেই ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা জানান, বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। কিন্তু চারিয়া এলাকায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষের কারণে সিএনজিচলিত অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এসময় অটোরিকশার আরোহীরা রাস্তার ওপর আছড়ে পড়ে। এ সময় বাস এবং ছিটকে পড়া অটোরিকশার ধাক্কায় তিনজন পথচারী গুরুতর আহত হয়।

তিনি জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com