মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
শাহবাগে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

শাহবাগে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন ফুটওভার ব্রিজের নীচ থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায় বলে জানান রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম আখতারুল ইসলাম। আখতারুল ইসলাম বলেন, স্কচটেপ দিয়ে পেঁচানো বস্তুটি ককটেল কিনা তা নিশ্চিতের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের ২২২ নম্বর নবাবপুর রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বাড়ি থেকে অভিযান শেষে লাল-কালো স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব। র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নবাবপুর রোডের একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানে কিছু দুষ্কৃতকারী অবস্থা করছে, এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগেই পালিয়ে যায় তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com