বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঈদে মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

ঈদে মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরে সাধারণত তিন দিন ছুটি থাকার কথা থাকলেও এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন। এতে সরকারি চাকুরেদের মধ্যে এখন থেকেই উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।

রোজা ৩০টি পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। এদিন সাধারণ ছুটি। এর আগে-পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা। সে হিসাবে এবার ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি। পরদিন ১৩ এপ্রিল শনিবার সরকারি ছুটি। এর পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।

আর রোজা ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল। আর ছুটি শুরু হবে ৯ এপ্রিল থেকে। সে হিসেবে টানা ছয় দিন ছুটি মিলতে পারে।

এদিকে প্রতিবারের মতো এবারও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার। ইতোমধ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে রেলওয়ে। প্রতি বছর ঈদের ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেওয়া হলেও এবার সাত দিনের টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে রেলওয়ের। আগামী ২৪ মার্চ থেকে ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com