শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
তেতুলিয়া নদীতে ভেসে আশা অর্ধগলিত লাশ উদ্ধার

তেতুলিয়া নদীতে ভেসে আশা অর্ধগলিত লাশ উদ্ধার

আনোয়ার হোসাইন(হৃদয়): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটির কোনো পরিচয় এখনও মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য শুকুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম-সংলগ্ন তেতুলিয়া নদীর পাড়ে ওই দিন একটি অর্ধগলিত একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নাজমুল হাসান বলেন, ‘ধারণা করছি ১৫-২০ দিন আগের লাশ এটি। পচে-গলে গেছে। কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়ত। নিখোঁজ জেলে পরিবারের লোকদের খবর দেয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com