বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
অডিট ম্যানেজে বসরতউল্লাহর ‘ভারী খাম’: চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বিস্ফোরণ বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিঙ্গাপুরে ক্রেন দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরে ক্রেন দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মোঃমিঠু হাওলাদার: সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় মোবাইল ক্রেনের ফিতা ছিড়ে দুর্ঘটনায় জয়দেব মালাকার (৩৬) নামে এক বাংলাদেশি পনিহত হারিয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৪টার দিকে সিঙ্গাপুরের এসএইচ ডিজাইন ও বিল্ড (কোম্পানি) বেনোই সেক্টর এলাকায় কাজ করার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়দেব মালাকার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা ও পিতা জগদিস মালাকারের জ্যেষ্ঠ পুত্র বলে জানা গেছে। মৃত্যুর খবর শুনে বৃদ্ধ পিতা ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েন।
সেখান থেকে মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের প্রবাসী তারেক মাহমুদ মুঠোফোনে জানান, শুক্রবার দুপুর ৪টার দিকে কোম্পানির মালামাল উঁচু বিল্ডিংয়ে লোড-আনলোড করার সময়ে মোবাইল ক্রেন ফিতা ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মরদেহ দেশে পাঠাতে সময় লাগবে। মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল রব বলেন, আমার ১নং ওয়ার্ডের বাসিন্দা জগদিস মালাকারের বড় ছেলে এক দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গেছে। খবরটা শুনে খুব খারাপ লাগছে। পরিবারের উন্নতি ও জীবিকার তাগিদে কয়েকবার বিদেশে গিয়েছে। তার পিতাও একজন বৃদ্ধ মানুষ। এখন কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে দেশে। মরদেহ দেশে আনতে এখান থেকে ইউনিয়ন পরিষদের কোন সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com