মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
নোয়াখালীতে বেড়েছে বন্যার পানি, সুপেয় পানির তীব্র সংকট

নোয়াখালীতে বেড়েছে বন্যার পানি, সুপেয় পানির তীব্র সংকট

টানা দুই দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

রোববার (২৫ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

জানা যায়, নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী, সেনবাগ ও বেগমগঞ্জে রাতে বৃষ্টি ও উজানের পানিতে প্রায় তিন ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন ভোর হওয়ার সাথে সাথে বাড়িঘরে ফিরেছেন। চাটখিলেন ইয়াসিন চৌধুরী নামের এক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, গতকাল বাড়িতে ইটের উপর দিয়ে চলাফেরা করতাম। রাতে পানি ইটের উপরে তিন ইঞ্চি উঠেছে। আমাদের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। খাবার পানির সংকট রয়েছে। এছাড়াও সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com