বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ 

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ 

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন, র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ই সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা শহরের বাটার মোড় থেকে উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি উদ্বোধনী র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বাটার মোড়ের রুবেল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।

ডোমার উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এসময় সহ-সভাপতি প্রভাষক জাহিদুল ইসলাম, সেক্রেটারী হোসাইন আহমেদ শাহ, ডোমার উপজেলার প্রধান উপদেষ্টা খন্দকার আহমাদুল হক প্রামাণিক মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ইসলামী শ্রম আইন বাস্তবায়নে দাবি জানান। এছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com