শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সাভারে ৪ ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাভারে ৪ ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. আ. রাজ্জাক।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত চার ছাত্র হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার নাম মো. আ. রাজ্জাক (৫৩)। তিনি সাভার থানার মজিদপুর চৌরাস্তা এলাকার মো. আ. রহমানের ছেলে এবং সাভার পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সাভার মডেল থানা পুলিশের একটি টিম সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে মজিদপুর চৌরাস্তা এলাকা থেকে মো. আ. রাজ্জাককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার ছাত্র হত্যায় মামলা রয়েছে। রবিবার দুপুর তাকে আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com