রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি গঠন।

রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি গঠন।

আনোয়ার হোসাইন (হৃদয়) রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা (নিরাপত্তা) কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে অবস্থিত কমিউনিটি ডেভলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার (সিডিএইচসি) কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। বুধবার কমিটি গঠন করা হলেও আনুষ্ঠানিকভাবে এর আত্মপ্রকাশ বৃহস্পতিবার হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. নজরুল ইসলাম মুন্সি সভাপতি ও মো. আইয়ুব খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরেমটিপি) আওতায় ‘কমিউনিটি ভিত্তিক এগ্রো ইকোট্যুরিজম উন্নয়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের ভ্যালু চেইনের আওতায় এ কমিটি গঠন করা হয়।

দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সম্ভাবনাময় পর্যটন স্পর্টের সেবা উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com