শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া,(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় হাই-টেক পার্কের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে যশোরগামীর বাসের যাত্রীর কাছ থেকে ৩ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির নেতৃত্বে যৌথবাহিনীর নাটোর-বগুড়া মহাসড়কে রাত্রিকালীন ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়। অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে এ ভ্রাম্যমান চেকপোষ্ট স্থাপন করা হয়।

সেনাবাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার রবিউল গাড়ি চেকিং এ সিংড়া হয়ে যশোরগামী একটি বাস থেকে মো. হাবীল (৩২) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি পরিমাণ গাজা জব্দ করে যৌথবাহিনী। আসামিকে গ্রেফতার করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন হয়েছে।

সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির জানান, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com