বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-জমি দখলের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা করে জমি দখলের অভিযোগ করেছে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সমনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তৃনমূল বিএনপি নেতাকর্মীর ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজুর রহমান শাউন, লিপি হক, রেজিয়া বেগম, পিংকি খাতুন, নাচোল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাফেক আলীসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নাচোল উপজেলার জামতলা বাজারে ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পায়তারা করছেন আ.লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু৷ এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর জোরপূর্বক ভাংচুর ও দোকানঘর উচ্ছেদ করে তারা। বাধা দিতে গেলে নারীদের উপর হামলা চালায়।

বক্তারা আরও বলেন, এর আগেও ১০ মাস আগে একইভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। এসব দখল মারধরের কাজে মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। ভাংচুর ও দখলের পর এখনও নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আ.লীগ নেতা কাউসার আলী ও তার লোকজন। পাশাপাশি সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন থানায় গিয়ে জোরপূর্বক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এবিষয়ে সাবেক এমপি আমিনুল ইসলাম হাজী সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই আপনারা সত্যতা বিচার করে লিখবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com