বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত

বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত

আরিফুল(কুষ্টিয়া) প্রতিনিধি:

বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিন  ঘরে আটকে রেখে নির্যাতনের পর স্বামীর পরিবার কুষ্টিয়ার মিরপুরের বালিয়াশিশা থেকে নববধূকে তাড়িয়ে দিলে আহত অবস্থায় তার পরিবারের লোকজন  কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত নববধূ শিরিনা খাতুন জানান, ৪ মাস পূর্বে কুষ্টিয়া মিরপুরের বালিয়াশিশা গ্রামের আফতাব সর্দারের ছেলে তারেক হোসেনর সাথে নগদ টাকা ও আসবাবপত্র যৌতুক হিসেবে দিয়ে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্বামী ও শশুর  শাশুড়ী তাকে নির্যাতন করতে থাকে। গত শনিবার রাত ১০ টায় তার স্বামী  বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে তিনি অপারগতা প্রকাশ করলে তার স্বামী ও শশুর শাশুড়ী শারীরিক ভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখেন। তিনদিন ঘরে আটকে রেখে মঙ্গলবার পূণরায় মারপিট করে আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিলে তার বাবা কুমারখালী হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান। এ ব্যাপারে  কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com