বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
চট্টগ্রামের খুলশী এলাকায় ডিজেএফআই পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২

চট্টগ্রামের খুলশী এলাকায় ডিজেএফআই পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২

সৈয়দ মোহাম্মদ কায়সারL

চট্টগ্রামে ডিজেএফআই সদস্য পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) সাড়ে ১১ টায় নগরীর খুলশীর আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করি। তারা কিছু লুট করতে পারেনি। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র, খেলনার অস্ত্র ও শাবল জব্দ করা হয়।
পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবনের অষ্টম তলায় যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় হামলা চালায় ডাকাতদল। ভবনে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ ডাকাতকে আটক করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com