বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক বনখেকো চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক বনখেকো চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার হোসাইন হৃদয়, রাঙ্গাবালী পটুয়াখালী:

সংরক্ষিত বন উজাড় করে বনখেকো চক্রের বনভূমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাঙ্গাবালী প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়।
রাঙ্গাবালী প্রেস ক্লাব ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বনখেকো চক্রের বিরুদ্ধে সাহসী অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে প্রকৃত ঘটনা আড়াল করতে একটি কুচক্রী মহলের ইন্ধনে দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বনখেকো চক্র। এ ধরণের ঘটনা সাংবাদিকদের বাকস্বাধীনতার জন্য হুমকি বলে উল্লেখ করেন তারা।
অপপ্রচারকারীদের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির ডাক দিবে সচেতন মহল ও সাংবাদিক সমাজ। তাই অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সেই সঙ্গে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদ জানানো হয় এ কর্মসূচিতে। পরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করেন স্থানীয় সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ৪ মার্চ দৈনিক যুগান্তরে ‘গাছ কেটে ভ‚মি দখল’ শিরোনামে রাঙ্গাবালীর মাঝের চরের সংরক্ষিত বন উজাড় করে বনভূমি দখলের সংবাদ প্রকাশিত হয়। পরদিন ৫ মার্চ একাত্তর টেলিভিশনে ‘রাঙ্গাবালীতে সংরক্ষিত বনের গাছ উজাড়: গাছ কাটছে বনখেকোরা, দখল হচ্ছে বনভূমি, তবুও উদাসীন বন বিভাগ’ শীর্ষক প্রতিবেদন ও লাইভ সম্প্রচার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com