শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ২

স্টাফ রিপোর্টার, মোঃ মোবারক হোসেন নাদিম:

নরসিংদীর রায়পুরা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অদ্য ২১/৩/২৫ ইং শুক্রবার সকালে রায়পুরা উপজেলার দুর্গমচরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে।নিহতরা হচ্ছে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র আল-আমিন (২৩) এবং একই গ্রামের আব্দুল বারেক হাজীর পুত্র আবুল বাসার (৩৫)। নিহতরা উভয়ই চাঁনপুর ইউনিয়নের বাসিন্দা ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চাঁনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে হাজী সামসু মেম্বারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ চরম বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের শেখ হাসিনা সরকার পতনের পর হাজী সামসু এবং তার সমর্থকরা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এরই জের হিসেবে শুক্রবার সকালে উভয়ের মধ্যে এক বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আল-আমিন ও আবুল বাসার ঘটনাস্থলেই মারা যায় এবং উভয়পক্ষের অন্তত ১০ ব্যক্তি মারাত্বকভাবে আহত হয়। আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সালাম ও সামসু মেম্বার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে আমি জেনেছি এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com