বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
প্রেমিকের বাড়িতে অনশনরত অবস্থায় নির্যাতনের শিকার প্রেমিকা

প্রেমিকের বাড়িতে অনশনরত অবস্থায় নির্যাতনের শিকার প্রেমিকা

রাজশাহীর বাগমারা থেকে মোঃ সিদ্দিক আলী’র প্রতিবেদন:

 

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আচিনপুর গ্রামে বিয়ের দাবিতে জেসমিন আক্তার কেয়া (২২) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ মে- ২০২৫ ইং) বাগমারা উপজেলার আচিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক শামীম রেজা (৩২) বাড়ী আচিনপুর গ্রামের আবু বাক্কারের ছেলে। প্রেমিকা জেসমিন আক্তার (কেয়া ) নরদাশ ইউনিয়নের মাদিলা (ফুলপুর )গ্রামের জালাল উদ্দীনের মেয়ে। মোছাঃ জেসমিন আক্তার (কেয়া) জানান, দীর্ঘ এক  বছর ধরে প্রেমিক শামীমের সাথে প্রেমের সম্পর্ক হয়েছে। দফায় দফায় শারীরিক সম্পর্কও হয়েছে তাদের মধ্যে।

শামীম রেজা বিয়ে করবে বলে আসতে বলে তার বাড়ীতে। সে এখন বাড়ী থেকে পালিয়ে গিয়েছে।একারণে তিনি বিকেল থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন। পরে  সন্ধা ৬ টার সময় শামীমের পরিবারের লোকজন জেসমিন আক্তার (কেয়া) কে মারধর করে করে একটি অটোভ্যানে তুলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পাঠিয়ে দেন। জেসমিন আক্তারের পরিবারের লোকজন খবর পেয়ে সেখান থেকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এই বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি  তৌহিদুর ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com