বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস অডিট ম্যানেজে বসরতউল্লাহর ‘ভারী খাম’: চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বিস্ফোরণ বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
ডোমারে ‘আফেন্দী অ্যাম্বুলেন্স সেবা’ উদ্বোধন করলেন জমিয়ত মহাসচিব

ডোমারে ‘আফেন্দী অ্যাম্বুলেন্স সেবা’ উদ্বোধন করলেন জমিয়ত মহাসচিব

সোহেল রানা,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ 

সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলায় ‘আফেন্দী অ্যাম্বুলেন্স সেবা’ চালু করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নিজ এলাকার মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা পরিবহন সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন যুব জমিয়তের নেতা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ বিন আলম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রুহানী, আলহাজ্ব সাইফুল ইসলাম প্রমুখ।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “মানবসেবা ইসলামের মহান শিক্ষা। কুরআন ও হাদীসে বারবার এই সেবার তাগিদ দেওয়া হয়েছে। আমাদের দীর্ঘ দিনের সামাজিক কার্যক্রমে আজ অ্যাম্বুলেন্স সেবাও যুক্ত হলো। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আগামী দিনে যেন এই সেবার পরিসর আরও বাড়াতে পারি—এ জন্য সবার দোয়া কামনা করছি।”

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেবাটির সাফল্য ও টেকসই পরিচালনার জন্য দোয়া করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com