বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম :
অডিট ম্যানেজে বসরতউল্লাহর ‘ভারী খাম’: চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বিস্ফোরণ বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিল্লিতে ফিরে যাচ্ছেন মাওলানা সাদ

দিল্লিতে ফিরে যাচ্ছেন মাওলানা সাদ

বিক্ষোভ বিতর্ক আর প্রতিবাদের মুখে অবশেষে দিল্লি ফিরে যাচ্ছেন বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মাওলানা সাদ কান্ধলভী। তিনি শুক্রবার বিকেলের যে কোনো ফ্লাইটে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে তাবলীগের মুরব্বী ও আলেমদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বেলা আড়াইটা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইজিপি, ডিএমপি কমিশনার, সামরিক সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিবসহ আলেমরা উপস্থিত ছিলেন।

বৈঠকের আগেই অবশ্য ডিএমপি জানায়, মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না।

উল্লেখ্য, ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে গত বুধবার সকাল থেকেই তাবলিগ-জামাতের একটি অংশের অনুসারীরা রাজধানীতে মাওলানা সাদ বিরোধী বিক্ষোভ করেছেন। সাদকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর সড়কে তারা অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

পরে কঠোর নিরাপত্তায় সেনানিবাসের ভেতর দিয়ে বিকেলে মাওলানা সাদকে কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মারকাজে (অফিস) নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

অন্যদিকে মাওলানা সাদকে ইজতেমায় যেতে বাধা দিতে তাবলিগ নেতারা কাকরাইল মসজিদ ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর থেকেই কাকরাইল মসজিদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com