বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো

সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের মুদির দোকানে সব ধরনের তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়। এতে বলা হয়, সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের লাইসেন্সকৃত সব তামাক পণ্যে এ নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ সাধারণ সিগারেট, ই-সিগারেট, সিসা ও অন্যান্য তামাক পণ্য মুদি দোকানে বিক্রি করা যাবে না।

এছাড়া যেসব জায়গায় তামাক পণ্য বিক্রির অনুমতি রয়েছে সেখানে এগুলো প্রদর্শন করা যাবে না। দোকানিকে এসব পণ্য ভেতরে রাখতে হবে। যাদের বয়স ১৮ হয়নি তারা তামাক পণ্য কিনতে পারবেন না। দোকানি চাইলে বয়স যাচাই করতে পারবেন।

সৌদি আরবে তামাক ও সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়। তবে সব জায়গায় সিগারেট খাওয়া যাবে না। কেউ সরকারি ভবন, চিকিৎসা কেন্দ্র, বাস, ট্রেন, বিমান এসব জায়গায় সিগারেট খেতে পারবেন না।

এছাড়া কর্মক্ষেত্রেও প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ। যারা ধুমপান করতে চান তাদের নির্ধারিত স্থানে গিয়ে ধুমপান করতে হবে।

সূত্র: সৌদি গ্যাজেট

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com