শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

খুলনায় আদালতের সামনে দিনের বেলায় দুই আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মহানগর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব—দু’জনই সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আদালতে হাজিরা শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে গুলি চালায়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও। দিনদুপুরে আদালত এলাকায় এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com