রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

গৌরীপুরে, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ ফেব্রুয়ারি ) ঐতিহ্যবাহী সূর্যবালা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা, মাদক সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজি প্রতিরোধ কল্পে এলাকার নেতৃত্ব স্থানীয় ও গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভাটি অধ্যাপক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আলী আকবর আনিছ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল মুক্তা।

এতে আরো বক্তব্য রাখেন গৌরীপুর কলেজের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনি, গৌরীপুর সরকারী কলেজের সাবেক ( ভিপি ) মাহাবুবুর রহমান শাহিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কর্মবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ সেলিম, গৌরীপুর পৌর ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আজহারুল ইসলাম আজহার, গৌরীপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক কাজী এনামূল হক, পৌর কৃষক দলের ৮ নং ওয়ার্ডের সভাপতি মুজাহিদুল ইসলাম বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আলম তাঁরা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈকত হোসেন নাজিম, সাবেক জিয়া পরিষদের নেতা ফারুক আহম্মেদ,

এলাকা বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম খান পাঠান, প্রদীপ ঋষি প্রমুখ, উপস্থিত ছিলেন অত্র ৮ ও ৯ নং ওয়ার্ড এর স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।

আলোচনা সভার সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এলাকাবাসীর এ ধরনের কার্যকর ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহনের জন্য তিনি স্বাগত ও ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com