বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ

নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে প্রতারণা, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. হুমায়ন কবীর নামে এক ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী সদর থানার শাপলা চত্বর সংলগ্ন রেলওয়ের একটি জমি কৃষি লাইসেন্স থেকে বাণিজ্যিক লাইসেন্সে রূপান্তর করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছ থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা কোনো কাজ সম্পন্ন করতে পারেনি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তা না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা করে এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করলে আদালত বিষয়টি তদন্তের জন্য পিবিআই-কে নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে বিকেলে পিবিআই অফিস থেকে ফেরার পথে বাসাইল এলাকায় কাদির মোল্লা সিটি কলেজের সামনে অভিযুক্তরা আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর গতিরোধ করে। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক ৫০ টাকার একটি স্ট্যাম্পে ভুক্তভোগী ও তার চাচাতো ভাইয়ের স্বাক্ষর নেয়। পাশাপাশি মামলা প্রত্যাহার না করলে ওই স্ট্যাম্প ব্যবহার করে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেয়।
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় ওই স্ট্যাম্প ব্যবহার করে তার আর্থিক ও শারীরিক ক্ষতি করতে পারে।
এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com