রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

‘প্রবাসীদের ভোটের পদ্ধতি নিয়ে প্রচার আগামী নির্বাচনে’

‘প্রবাসীদের ভোটের পদ্ধতি নিয়ে প্রচার আগামী নির্বাচনে’

নিজস্ব প্রতিবেদকপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘বর্তমানে প্রক্সি ভোট ও পোস্টাল ভোটের নিয়ম আছে। এর মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারেন। আগামী নির্বাচনে এসব পদ্ধতি নিয়ে প্রচার করা হবে।’

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সেমিনারে অংশ নিয়ে সিইসি এ কথা বলেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার করতে দ্বৈত নাগরিকত্বকে প্রধান সমস্যা হিসেবে দেখছেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, কয়েকজন রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। সেমিনারে প্রবাসী ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com