শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাড়ি সুবিধা পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ

গাড়ি সুবিধা পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ

ভিশন বাংলা নিউজ:  দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাচ্ছেন ১২৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। তাদের গাড়ি সুবিধা পাওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪টি জেলায় অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় কর্মরত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেয়ে আসলেও অতিরিক্ত জেলা ও দায়রা জজরা ওই সুবিধা পেতেন না। এ নিয়ে তাদের মধ্যে ছিল হতাশা। এ হতাশা দূর করার জন্য বিচার বিভাগীয় একটি অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অতিরিক্ত জেলা জজদের সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে নির্দেশ দেন। এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে  অতিরিক্ত জেলা ও দায়রা জজদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জেলা ও দায়রা জজ আদালত/ মহানগর দায়রা জজ আদালতের টিওএন্ডই-তে ১২৮টি গাড়ি (কার) অন্তর্ভুক্তকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com