শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মায়ের কফিনের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু!

মায়ের কফিনের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু!

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, ইন্দোনেশিয়ায়। দেশটির দক্ষিণ সোলাওয়েসির উত্তর তারোজায় মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে কফিনের নিচে চাপা পড়ে মারা গেছেন তার ছেলে। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয় যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ইন্দোনেশিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানকে বলা হয় লাক্কেয়ান। এই ঐতিহ্যবাহী শেষকৃত্য অনুষ্ঠানে মানুষের মৃতদেহকে কফিনে করে একটি কাঠের ঘরে সংরক্ষণ করে রাখা হয়। সেই কাঠের ঘরে মৃত এক নারীকে নিয়ে যাচ্ছিলেন শববাহকরা। শববাহকদের মধ্যে নারীটির সন্তানও ছিলেন। তার নাম কুনদুরুয়া বলে জানা গেছে।

মায়ের সেই শেষকৃত্যের সময় শববাহকদের হাত থেকে কফিন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান কুনদুরুয়া। কফিন তুলতে গিয়ে বাঁশ দিয়ে বানানো সিঁড়ি ভেঙে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এই লোক। তাকে তার মায়ের পাশেই সমাহিত করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com