শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র!

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সংস্থা ‘কপট ও স্বার্থপর’। মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি এই ঘোষণা দেন। এদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মানবাধিকারের অগ্রসর বাধাগ্রস্ত করবে বলে মানবাধিকার কর্মীরা মনে করছেন।

যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ধারাবাহিকভাবে ইসরায়েল বিরোধী। সংস্থাটির সংস্কার সম্ভব নয়।

সংস্থাটিকে সংস্কারে মার্কিন প্রচেষ্টা ব্যাহত করার জন্য রাশিয়া, চীন, কিউবা ও মিশরের সমালোচনা করেন নিকি হ্যালি।

প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি সংস্থা থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে দেশটি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায়।

সূত্র: আল-জাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com