শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সাদিক আব্দুল্লাহ আ’লীগের মনোনয়ন পাওয়ায় নিজ এলাকা আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সাদিক আব্দুল্লাহ আ’লীগের মনোনয়ন পাওয়ায় নিজ এলাকা আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ সাদিক আব্দুল্লাহ আ’লীগের মনোনয়ন পাওয়ায় নিজ এলাকা আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় তাঁর নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল, দোয়া মিলাদ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে উপজেলা শহরে প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনে সাদিক আব্দুল্লাহ বিজয়ী হতে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেছে। দেশ ও জাতির কল্যানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। এসময় দলের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com