শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ

রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ

শের-ই-বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, এতিম হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাজুয়েট রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. শাহ মুহাম্মদ সেলিম রেজা চৌধুরী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিলকী। শুভেচ্ছা বক্তব্য দেন একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন।

বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শের-ই-বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি শেখ মো. শাহ কামাল (শ্যামল), চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ ফিল্ম প্রোভোসার ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সদস্য মো. সুরুজ্জামান (সুজন), জাতীয় ভূমিহীন কমিশনের পরামর্শক ও নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম তারেক, শের-ই-বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. শওকত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. পারভেজ আলম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার জেসমিন বেগম আনিতা এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন। তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসে সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠান শেষে এতিম হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শের-ই-বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনসহ আয়োজক সংগঠনগুলো সমাজকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে শাপলা শিল্পী উন্নয়ন সংস্থা, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন, একতা সাংস্কৃতিক সংগঠন এবং এশিয়া কালচারাল সোসাইটি অব বাংলাদেশ সহযোগিতা করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com