শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : দুদু

গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : দুদু

নিজস্ব প্রতিবদেন: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায় গাজীপুরে তার ছিটেফোঁটাও নেই। সারা দেশের মতো এখানেও নির্বাচনী পরিবেশ ধ্বংস করে দিয়েছে তারা।

আজ রবিবার সকালে বিএনপি ও ২০ দল মনোনিত মেয়র প্রার্থী হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে গাজীপুরের এই নির্বাচন সরকারের জন্য যেমন বিপদ ঢেকে আনতে পারে, গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষদের জন্যও এটা একটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ অধিকার হারা মানুষগুলো সব সময় অধিকার হারা থাকতে চায় না।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাঈনুল ইসলাম, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের নেতা মোল্লা ওলি উল্লাহ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com