শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল নিহত

আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল নিহত

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে যায়।
রোববার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার গার্মেন্টস এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম উইলিয়াম মার্টি, তার গ্রামের বাড়ি রাজশাহী বলে জানা যায়। সে আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১ এ কর্মরত ছিলো।
পুলিশ জানায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহা সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেল্স গার্মেন্টস এর সামনে সে ডিউটিরত অবস্থায় দাড়িয়ে ছিলো, এ সময় আব্দুল্লাহপুরগামী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেকিং করার সময় তাকে চাপা দেয়, স্থানীয়া তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ জানায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও তার চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com