শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
তিন মহানগরে বিজিবি মোতায়েন

তিন মহানগরে বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ: মেয়র নির্বাচনের ভোটের দুদিন আগে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় নেমেছেন বিজিবি সদস্যরা।

বিএনপি এই তিন নগরে সেনা মোতায়েনের দাবি জানালেও স্থানীয় সরকারের এই নির্বাচনে পুলিশ, আনসারের সঙ্গে বিজিবিকেই যথেষ্ট মনে করছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোট ঘিরে তিন মহানগরে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপির প্রায় ১৫ হাজার সদস্য।

রাজশাহী সিটি কর্পোরেশনে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২৮ জুলাই থাকা থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবে বলে জানান তিনি।

প্রয়োজনে আরও বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

ভোটের প্রচার শেষ হওয়ার ১৭ ঘণ্টা আগে শনিবার সকাল ৭টা থেকে রাজশাহী নগরে ১৫ প্লাটুন বিজিবি নেমেছে বলে জানিয়েছেন বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।

তিনি জানান, ‘মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য ভোটের জন্য রাজশাহী নগরীতে থাকবে। ১৫ প্লাটুন থাকবে টহলে। বাকি ৪ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হবে।’

রাজশাহীতে ১৪০০ পুলিশ, ১৯৩২ আনসার ও ৪৫০জন র‌্যাব সদস্যের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা করেছে ইসি।

বরিশাল নগরীতেও সকাল থেকে টহলে দেখা গেছে বিজিবি সদস্যদের।

সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, নগরীর ২৭ টি ওয়ার্ডে এখন ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে। তারা নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে কাজ করবে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটনিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবির সঙ্গে র‌্যাবের ২৭টি টিম কাজ করবে।

১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৩৪টি ভোট কেন্দ্রে দুই হাজার ৯৪৮ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com