শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
রাজশাহীতে চলন্তবাস ঘরে ঢুকে প্রাণ নিলো ৩ জনের

রাজশাহীতে চলন্তবাস ঘরে ঢুকে প্রাণ নিলো ৩ জনের

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়েছে রাস্তার পাশের একটি বাসা ও দোকানে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন দুইজন। এ ঘটানায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (১৫ আগস্ট) নগরীর নওদাপাড়া বাজার এলাকায় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। স্থানীয়দের দাবি বাসটি চালাচ্ছিল চালকের সহকারী।

নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্রী রয়েছে। তার নাম আনিকা (১৩)। সে নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে এবং শাহ মখদুম স্কুলের ছাত্রী। নিহত অন্য দুইজন হলেন স্থানীয় সবুজ (৩২) ও টিংকু (৩০)। এ ঘটনায় মিতু নামের আরেক স্কুল ছাত্রী আহত হয়েছে। মিতুসহ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১ টার দিকে অ্যারো বেঙ্গল নামক একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে নওদাপাড়া এলাকায় পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসা ও লাবিবা লাইব্রেরি নামে একটি বইয়ের দোকানের মধ্যে ঢুকে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় জাহাঙ্গীর ট্রেডার্স নামের আরেকটি দোকান। এতে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, বাসটি চালক নয় তার সহকারী চালাচ্ছিল। সে অদক্ষ হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক সেই হেলপার পলাতক রয়েছে। বাকি যাত্রিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com