শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাজপেয়ীর মৃত্যুতে ইমরানের শোক

বাজপেয়ীর মৃত্যুতে ইমরানের শোক

অান্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি ইন্দো-পাক সম্পর্কের উন্নতিতে বাজপেয়ীর উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করেন।
বৃহস্পতিবার এক শোকবার্তায় ইমরান খান বলেন, ‘ইন্দো-পাক সম্পর্কের উন্নতিতে অটল বিহারী বাজপেয়ীর অবদান অবিস্মরণীয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই সম্পর্কের উন্নতির দায়িত্ব নিয়েছিলেন তিনি।’
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর জানায় দিল্লির এইমস হাসপাতাল। এরপরই প্রিয় নেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। বাজপেয়ীর মৃত্যুতে এক যুগের অবসান হল বলে জানান রাজনৈতিক নেতারা।
এদিকে এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদি সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com