শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাড়িতে টয়লেট বানিয়ে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

বাড়িতে টয়লেট বানিয়ে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেক্স: বাড়িতে টয়লেট বসানোর অনুরোধ জানানো হলেও, পরিবার রাজি হয়নি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ১৬ বছরের এক কিশোরী। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফিরোজাবাদে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নাম হেমা যাদব। একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। শিকোহাবাদ শহরের শিবনগর এলাকায় তার বাড়িতে টয়লেট তৈরির আকুতি জানিয়েছিল সে। বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারার অভ্যাস ওই এলাকার বাসিন্দাদের।

পরিবারের কথায়, বাড়ির চারপাশে বেশিরভাগ সময়টাই পানি জমে থাকে। এছাড়া প্রাতঃকর্ম সারতে বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে যেতে হত। এত দূরে ও খোলা জায়গায় কাজ সারতে ওই ছাত্রীর লজ্জাবোধ হত। এ নিয়ে মা মঞ্জু দেবীকে বারবার অনুরোধ করলেও পরিবার তরফে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। অভিমানে ও লজ্জায় সে আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে এসপি মহেন্দ্র সিং।

কিশোরীর মা জানায়, বাড়িতে টয়লেট বসানোর জন্য বহুবার সে অনুরোধ করেছিল। কিন্তু বাড়িতে বাথরুম তৈরি করে সেটি ব্যবহার করার চাইতে, জমিতে যাওয়াটাই বেশি প্রাধান্য দেয়া হয়েছিল। আর সেখানেই আপত্তি ছিল মেয়ের।

পুলিশ জানিয়েছে, বাড়ির কাজের জন্য বাইরে গিয়েছিলেন কিশোরীর মা। বাড়িতে একাই ছিলেন ওই কিশোরী। বেশ কিছুক্ষণ পর বাড়িতে এসে ডাকাডাকি করা সত্ত্বেও কোনও সাড়া না মিললে, প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে দেখেন, মেয়ে সিলিং-এ গলায় দড়ি দিয়ে ঝুলছে। ঘটনার পর পুলিশ বা়ড়িতে পৌঁছায় ও জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়।

সূত্র: এই সময়

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com