বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
পদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ভিশন বাংলা‍ঃ পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১১টায় মাওয়া প্রান্তের পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন তিনি। এরপর মহাসড়কের ঢাকা-মাওয়া অংশের উদ্বোধন, মাওয়া প্রান্তে পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এরপর তিনি ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে গিয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন, মূল নদী শাসন কাজ সংলগ্ন স্থায়ী নদী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নামফলক উন্মোচন এবং পাঁচ্চর-ভাঙ্গা ১ হাজার ৩৯০ মিটার ছয় লেন সড়কের কাজের উদ্বোধন করবেন। এরপর বিকাল ৩টায় মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com