শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত

পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত

অন্তর রায়,ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় সড়ক আইন প্রত্যাহারের দাবিতে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধের মধ্যে দিয়ে শ্রমিকেরা কর্মবিরতী কর্মসুচি পালন করছে।

রবিবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করে পরিবহন শ্রমিকেরা।কর্মবিরতি চলবে ৪৮ ঘন্টা।

কর্মবিরতি চলাকালে রাস্তায় কোনও ধরণেন যানবাহন চলাচল করছে না। ফলে চরম দূর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। তবে রিক্সা,অটোরিক্সা,মোটরবাইক নিয়ে প্রয়োজনীয় গন্ত্যব্যে পৌছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।

অন্যদিকে শ্রমিকের সাথে যোগ হয়ে একদল সন্ত্রাসী লাঠী-সোটা নিয়ে রাজপথে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এতে হাসপাতালমুখী রোগীরা পর্যন্ত ছাড় পায় নি। শিশু সহ গর্ভবতী মহিলার রিক্সার চালককেও লাঞ্চিত করে বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এ সময় মিডিয়া কর্মীরা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্থলে এসে শ্রমিকদের ছত্রাভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com