শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আগৈলঝাড়ায় মহিলা ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-২

আগৈলঝাড়ায় মহিলা ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-২

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মহিলা ইয়াবা ব্যবসায়ী সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সুত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের মিথুন মেম্বারে বাড়ির সামনে ইয়াবা বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এসআই জসিম উদ্দিন হাওলবাদারের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে ফুল্লশ্রী গ্রামের কামাল পাইকের পুত্র রফিকুল ইসলাম পাইক (১৯) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হরিণাহাটি গ্রামের মৃত আব্দুল আজিজ শিকদারে মেয়ে মোসাম্মাদ নিলা ইসলাম (৩২)কে গ্রেফতার করে। পুলিশ জানায় মোসাম্মাদ নিলা ইসলামের দেহ তল্লশি করে ১৫ পিচ ও রফিকুল ইসলাম পাইকের কাছ থেকে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় পুলিশের এসআই জসিম উদ্দিন বাদী হয়ে মোসাম্মাদ নিলা ইসলাম ও রফিকুল ইসলাম পাইক এর বিরুদ্বে একটি মাদক আইনে মামলা করে। যার নং-০১ (০১/১২/২০১৮ইং)। গতকাল শনিবার সকালে নিলা ইসলাম ও রফিকুলকে বরিশাল আদালতে প্রেরন করে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com