শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনে আ’লীগকে বিজয়ী করতে মহিলালীগের উঠান বৈঠক

ঠাকুরগাঁও-১ আসনে আ’লীগকে বিজয়ী করতে মহিলালীগের উঠান বৈঠক

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে বর্তমান শেখ হাসিনা সরকারের নারীকূলের উন্নয়নের চিত্র সহ সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে পাড়ায়-মহল্লায়  ক্রমাগত উঠান বৈঠক করে চলেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী মহিলালীগ। এরই ধারাবাহিকতায় শনিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গোবিন্দনগর জলেশ্বরীতলায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালার সভাপতিত্বে সরকারের উন্নয়ন গাঁথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম সহ সংগঠনের অন্যান্য নারী নেত্রীরা।
বৈঠকে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় আনতে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রমেশ সেনকে ভোট দানের আহ্বান জানান।
এছাড়াও জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা তাঁর ব্যক্তি উদ্যোগে নারী কূলের উন্নয়নে বর্তমান সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নমুলক উদ্যোগের কথা তুলে ধরে লিফলেট তৈরী করেছেন।যা জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমাদৃত হয়েছে। তার সেই লিফলেটও উপস্থিত শ্রমজীবি ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
লিফলেটে তিনি উল্লেখ করেছেন- নারীর সমঅধিকার নিশ্চিতে জাতীয় সংসদে প্রথম নারী স্পিকার নিয়োগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সর্ব প্রথম নারী বিচারক ও বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্ণর পদে নারী নিয়োগ ছাড়াও পুলিশ, সেনা, নৌ, বিমান ও বিজিবিতে নারী নিয়োগ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।এছাড়াও শেখ হাসিনার সরকারের নারীকূলের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন তথ্য তুলে ধরেন লিফলেটে। এ প্রসঙ্গে জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও পৌরসভার সংরক্ষিত(৭,৮,ও ৯) ওয়ার্ড কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা , বিশ্বের সবচেয়ে সৎ পাঁচজন সরকার প্রধানের তালিকায় তৃতীয় স্থানে আছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি নারীদের উন্নয়নে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পদক্ষেপ
নিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের অধিকাংশ ভোটার রয়েছে নারী।নারীরা অনেকেই জানে না সরকার কি কি উন্নয়ন করেছে। তাই নারীদের ঠাকুরগাঁওয়ের উন্নয়নগুলো জানাতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। আশাকরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নারীকূলের সর্বাধিক ভোট পেয়ে বিজয় লাভ করবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com