বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে আশাবাদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভিপি উজ্জ্বল বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ
রেস্তোরাঁয় আগুন: ঝুঁকি নিয়ে অনেককে বাঁচালেন কনস্টেবল

রেস্তোরাঁয় আগুন: ঝুঁকি নিয়ে অনেককে বাঁচালেন কনস্টেবল

ঢাকা: ভারতের পুলিশ কনস্টেবল সুদর্শন সিন্দে’র উদ্ধার কাজের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়

আগুন লেগেছিল রেস্তোরাঁয়। তখন কেউ নিজের জীবন বাঁচাতে চেষ্টা করছেন, কেউবা কোন উপায় না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। রেস্তোরাঁর চারদিকে শুধু আর্তনাদ। হঠাৎ এই পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকের জীবন বাঁচিয়েছেন এক পুলিশ কনস্টেবল। যদিও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন ২১ জন। ঘটনাটি ঘটেছে- গত  ২৯ ডিসেম্বর রাতে ভারতের মুম্বাই রাজ্যের লোয়ার প্যারেল এলাকার একটি রেস্তোরাঁয়।

অনেকের জীবন বাঁচানো ওই পুলিশ কনস্টেবলের নাম- সুদর্শন সিন্দে। তিনি মুম্বাইয়ের ওরলি থানায় কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানায়- নিজের জীবনের পরোয়া না করে সাহসী মানুষটি ঝাঁপিয়ে পড়েন রেস্তরাঁর আগুনে। বেরিয়ে আসতে সহযোগিতা করেছেন অনেককে। কাঁধে-পিঠে করে বের করে এনেছেন অনেক দগ্ধ এবং আহত ব্যক্তিকে। সুদর্শনের এই উদ্ধারকাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়ে গিয়েছে। তাকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। সাহসিকতার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় সুদর্শনকে সম্মানিত করেন মুম্বাইয়ের মেয়র।

আগুন লাগার সেই রাতের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুদর্শন বলেন, ‘আমি দমকলের কাজে সাহায্য করতে চেয়েছিলাম। কিভাবে ভিতরে আটকে পড়া মানুষগুলোকে বাঁচানো যায়, সেটাই মাথায় ঘুরছিল। আমি দৌড়ে রেস্তরাঁর সিঁড়ি দিয়ে উঠে পড়ি। সিঁড়ি দিয়ে তখন স্ট্রেচার নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কাঁধে করেই নামিয়ে আনি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com