মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার
ঢাকা-১৭: নির্বাচনী প্রচারণায় আন্দালিব রহমান

ঢাকা-১৭: নির্বাচনী প্রচারণায় আন্দালিব রহমান

ডেস্ক নিউজ: ঢাকা-১৭ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত।আজ শুক্রবার জুমা নামাজের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর বারিধারা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি নামাজের পর মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। পরে তিনি বনানী বাজার সুপার মার্কেট, বনানী ১১ নম্বর রোড ও গুলশানের বিভিন্ন পয়েন্টে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

নির্বাচনী প্রচারণার সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল উপস্থিত ছিলেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে (উপনির্বাচনে) বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com