শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
নারায়ণগঞ্জে একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জে একই পরিবারের ৯ জন দগ্ধ

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মন (৩৬), মা ছায়া রানী (৬০), স্ত্রী অর্চনা রানী (৩০), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিদ চন্দ্র বর্মন(৯), বোন সুনিত্রা রানী (২৭), ভাতিজা প্রমিদ চন্দ্র বর্মন (১৪), শাওন চন্দ্র বর্মন (১০), বোন জামাই নারায়ন চন্দ্র বর্মন (৪০)।
দগ্ধ বর্মণ জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে উঠে বাতির সুইচ দিতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে ঘুমন্ত বাকীরাও আগুনে দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
বর্মণের আত্মীয় অনাথ রায় জানান, তাদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট হকবাজার এলাকায়। তারা চার তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন। ভোরে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে আগুন লেগে যায়। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে। তারা ধারণা করছেন গ্যাসের চুলা থেকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় শিশু নারী সহ ৯জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা গুরুতর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com