শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
শরণখোলায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

শরণখোলায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৪ ডিসেম্বর (সোমবার) গভীর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে।
উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নং সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য শফিুকল ইসলাম ডালিমসহ স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার গভীর রাতে কে বা কারা তার বসতবাড়ির উঠানে মাড়াইয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা আমন ধান ও একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ওই গ্রামের বাসিন্দা আল-আমিন হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার (১৯) ও উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক ইয়াছিন (২৭) গৃহকর্তা ইউপি সদস্যের পিতা ইউনুচ হাওলাদারসহ প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। ওই সময় আগুনে একাধিক ফলজ গাছ পুড়ে যায়। এতে ওই পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি হয়। স্থানীয় অনেকের মতে, নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com